সঠিক নিয়ম না জানার কারনে যে কোনো সফরে আমাদের নামায এলোমেলো আবার কোনো ক্ষেত্রে বাতিলও হয়ে যেতে পারে যদি আমরা না জানি যে সফরে রাসূল (সাঃ) কেমন করে নামায পড়তেন। সফররত অবস্থায় তার নামাযের পদ্ধতি ভিন্নরকম ছিল তাই এ বিষয়ে জানা অত্যন্ত জরুরী। আসুন জেনে নেইঃ-
ইসলামী শরিয়তে কোনো ব্যক্তি যদি ৪৮ মাইল বা ৮০ কিঃ মিঃ দূরত্বের ভ্রমণে বাড়ি থেকে বের হন, তাহলে তিনি মুসাফির। আর মুসাফির অবস্হায় সে নামায ‘কসর’ করবে।
‘কসর’ কি?
কসর আরবি শব্দ। এর অর্থ হলো কম করা, কমানো।
পবিত্র কোরআনে আল্লাহ বলেন ‘তোমরা যখন জমিনে সফর করবে, তখন তোমাদের জন্য নামাজের কসর করায় কোনো আপত্তি নেই,..( সূরা নিসা : ১০১)
হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে কিছুটা দীর্ঘ একটি উদ্ধৃত করেছেন, যার শেষের পবিত্র শব্দাবলী এরূপ-আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ‘কসর নামায’ প্রসঙ্গে জিজ্ঞাসা করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি একটি ‘সাদক্বাহ’ যা আল্লাহতায়ালা দান করেছেন। তোমরা এ সাদক্বাহ গ্রহণ করো। (সহীহ মুসলিম)
হযরত আনাস ইবনে মালেক (রা.) বর্ণনা করে বলেন, নিশ্চয়ই রাসুল (সা.) (বিদায় হজ্জের নিয়তে) মক্কা সফরের সময় মদীনায় যোহরের নামায চার রাকায়াত আদায় করেছেন। আর (সফর শুরু করে) যুলহুলায়ফা নামক স্থানে পৌছে আসরের নামায দু’রাকায়াত আদায় করেছেন।(বুখারী, মুসলিম, মেশকাত-১২৫৪)
কসর নামাজের নিয়মঃ-
কসর নামাজের নিয়ম হলো কেবল ৪ রাকাতবিশিষ্ট ফরজ নামাজ যেমন জোহর, আসর ও এশার নামাজ ৪ রাকাতের পরিবর্তে ২ রাকাত পড়া। ২ রাকাতবিশিষ্ট নামায যেমন ফজরের নামায ও ৩ রাকাতবিশিষ্ট নামায যেমন মাগরীবের নামায যা আছে তাই পড়তে হবে। সফরে সুন্নাত নামায নেই। তবে শুধু মাত্র ফজরের ২ রাকায়াত সুন্নাত নামায পড়া যায়।
এখন প্রশ্ন হলো কত দিন ভ্রমনে থাকলে ‘কসর নামায’ পড়বো বা মুসাফির থাকবো?
এ বিষয়ে অনেক রকম হাদিস পাওয়া যায়, সব হাদিসের সমন্নয় করে সৈৗদী আরবের বিশ্ব বরেণ্য আলেমরা ফতোয়া দিয়েছেন ৪ দিন পর্যন্ত সফরে নামায সংক্ষিপ্ত বা ‘কসর’ করা যাবে, এর বেশি সময় থাকলে সমপূর্ন নামাযই পড়তে হবে। আমাদের দেশের অনেক আলেমরা সধারণত ১০ বা ১৫ দিনের কথা বলে থাকেন তবে সবচেয়ে গ্রহনযোগ্য ফতোয়াটি ৪ দিনের।
এখানে আরেকটি বিষয় হলো কেউ যদি অনিশ্চিত থাকেন যে তার সফর কবে শেষ হবে যেমন কেউ বিপদগ্রস্হ হয়ে তার হারিয়ে যাওয়া সন্তানকে খুজছে তার ক্ষেত্রে বিধান হলো যতদিন সফরে থাকবে ততদিনই কসর নামায পড়বে।
যানবাহন থেকে নামার ব্যবস্থা না থাকলে করণীয়?
আমরা অনেক সময় সফরে চলন্ত বাস বা ট্রেনের দোহায় দিয়ে আমরা নামায কাজা পড়তে চাই যা একদমই ঠিক নয়। বাস বা ট্রেন থেকে যদি নামার ববস্থা না থাকে তাহলে এক্ষেত্রে নিয়ম হলো ওযূ করে ওঠা এবং যানবানে বসেই নামায আদায় করে নেওয়া।
পবিত্র কোরআনে আল্লাহ বলেন-
সমস্ত নামাযের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাযের ব্যাপারে। আর আল্লাহর সামনে একান্ত আদবের সাথে দাঁড়াও।(সূরা বাকারা,২৩৮)
অতঃপর যদি তোমাদের কারো ব্যাপারে ভয় থাকে, তাহলে পদচারী অবস্থাতেই পড়ে নাও অথবা সওয়ারীর উপরে। তারপর যখন তোমরা নিরাপত্তা পাবে, তখন আল্লাহকে স্মরণ কর, যেভাবে তোমাদের শেখানো হয়েছে, যা তোমরা ইতিপূর্বে জানতে না।(সূরা বাকারা,২৩৯)
মুসাফির অবস্থায় যদি কোনো নামাজ ছুটেই যায় তবে তা বাড়ি ফিরে ‘কসরই’ পড়বেন ।
সফরে দু’ওয়াক্তের নামায একত্রে পড়ার বিধানঃ-
হযরত আনাস ইবন্ মালিক(রাঃ) কর্তৃক বর্ণিত, তিনি বলেন সূর্য পশ্চিম দিকে হেলে পড়ার পূর্বেই তিনি(রাসূল(সাঃ) সফরে রওয়ানা হতে হলে আসরের নামাযের সময় পর্যন্ত দেরি করতেন এবং তারপর কোথা্ও থেমে যোহর ও আসর নামায একত্রে পড়তেন। কিন্তু প্রস্তুতি নেওয়ার পূর্বেই সূর্য ঢলে পড়লে তিনি(রাসূল(সাঃ) যোহরের নামায পড়ে তারপর রওয়ানা হতেন। (সহীহ মুসলিম শরীফ, হা-১৪৯৮)
হযরত নাফি কর্তৃক বর্ণিত, তিনি বলেন, সফরে আবদুল্লাহ ইবনে ওমর (রাঃ) কে কোনো সময় দ্রুত পথ চলতে হলে তিনি সূর্যাস্তের পর পশ্চিম দিগন্তের রক্তিম আভা চলে যাওয়ার পর মাগরিব ও এশা একত্রে পড়তেন। তিনি বলতেন, সফর অবস্থায় রাসূল(সাঃ) কে দ্রুত পথ চলতে হলে তিনি(রাসূল(সাঃ) মাগরিব ও এশা একত্রে পড়তেন। (সহীহ মুসলিম শরীফ, হা-১৪৯৫)
উপরে দুটি হাদীস থেকে স্পষ্ট বোঝা যায় যে সফরে আমরা যোহর ও আসর এবং মাগরীব ও এশার নামায একসাথে পড়ে নিতে পারি।
আল্লাহ আমাদের সঠিক দিন বোঝার তৌফিক দান করুক।
No comments:
Post a Comment