Sunday, 27 December 2015

মার্কিন সেনাদের ‘এমকে-১১ স্নাইপার’ রাইফেল জেএমবির হাতে

সাইফুল ইসলাম শিল্পী, চট্টগ্রাম : চট্টগ্রামে জেএমবির সামরিক শাখার কমান্ডার ফারদিন প্রকাশ পিয়াসের গোপন আস্তানা থেকে উদ্ধার করা আমেরিকার তৈরি অত্যাধুনিক অস্ত্রটি দেশে এই প্রথম পাওয়া গেল বলে দাবি করেছেন পুলিশের কর্মকর্তারা। ‘এমকে-১১ স্নাইপার রাইফেল’ নামে অত্যাধুনিক রাইফেলটি এর আগে বাংলাদেশে উদ্ধার হয়নি এবং ব্যবহারও হয়নি। এ অস্ত্রটি দিয়ে এক থেকে দেড় কিলোমিটার দূর থেকে নির্দিষ্ট বস্তুকে টার্গেট করা সম্ভব। আর এই অস্ত্রটি আমেরিকার সৈন্যরাই ব্যবহার করে। বিস্তারিত. .

মার্কিন সেনাদের ‘এমকে-১১ স্নাইপার’ রাইফেল জেএমবির হাতে

২০১৫ ডিসেম্বর ২৭ ১৩:৫৬:০২

সাইফুল ইসলাম শিল্পী, চট্টগ্রাম : চট্টগ্রামে জেএমবির সামরিক শাখার কমান্ডার ফারদিন প্রকাশ পিয়াসের গোপন আস্তানা থেকে উদ্ধার করা আমেরিকার তৈরি অত্যাধুনিক অস্ত্রটি দেশে এই প্রথম পাওয়া গেল বলে দাবি করেছেন পুলিশের কর্মকর্তারা। ‘এমকে-১১ স্নাইপার রাইফেল’ নামে অত্যাধুনিক রাইফেলটি এর আগে বাংলাদেশে উদ্ধার হয়নি এবং ব্যবহারও হয়নি। এ অস্ত্রটি দিয়ে এক থেকে দেড় কিলোমিটার দূর থেকে নির্দিষ্ট বস্তুকে টার্গেট করা সম্ভব। আর এই অস্ত্রটি আমেরিকার সৈন্যরাই ব্যবহার করে।
- See more at: http://bangla.thereport24.com/article/140228/%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E2%80%98%E0%A6%8F%E0%A6%AE%E0%A6%95%E0%A7%87-%E0%A7%A7%E0%A7%A7-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E2%80%99-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B2-%E0%A6%9C%E0%A7%87%E0%A6%8F%E0%A6%AE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87#sthash.s052krHK.dpuf

মৃত ব্যক্তির জন্য করনীয় কী? পবিত্র কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সহীহ হাদীস কি বলে?

কোন মানুষ যখন মৃত্যু বরণ করে, তখন তার আপনজনেরা স্বজন হারানোর ব্যথায় থাকে চরমভাবে ব্যথিত। ভাবতে থাকে যে, আপনজন চিরদিনের জন্য চলে গেলেন ; তার উপকার হয়—এমন কিছু করা যায় কি-না। এ ব্যাপারে আন্তরিকতার কোন অভাব থাকে না। সন্ধান করতে থাকে কী করা যায় তার জন্য। কুরআন ও হাদীসের জ্ঞানের সাথে ভাল সম্পর্ক না থাকার কারণে অনেকেই এক্ষেত্রে সঠিক দিক-নির্দেশনা পায় না, তাই হয়ে পড়ে বিভ্রান্ত। ফলে, সে কল্যাণকর মনে করে এমন কিছু করে, যা মৃত ব্যক্তির জন্য কল্যাণ বয়ে আনে না। এমন কাজ করে, যা কুরআন বা হাদীস দ্বারা প্রমাণিত নয়। বরং, তার কাজগুলো বিদআত ও সুন্নাহ পরিপন্থী হওয়ার কারণে গুনাহ হয়। ভাবতে গিয়ে অবাক না হয়ে পারা যায় না যখন দেখা যায় যে, হাদীসে রাসূল (সাঃ) এ সম্পর্কে স্পষ্ট দিক-নির্দেশনা আছে তা পাশ কাটিয়ে প্রচলিত কুসংস্কার তথা বিদআতের আশ্রয় নেয়া হয়।

তাই দেখা যাক এ সম্পর্কে কুরআন ও হাদীসে কী নির্দেশনা রয়েছে।

১. মৃত ব্যক্তিদের জন্য দুআ ও ক্ষমা প্রার্থনা করা :

আল-কুরআনে ইরশাদ হচ্ছে—
‘যারা তাঁদের পরে এসেছে তারা বলে ‘হে আমাদের প্রতিপালক! আমাদেরকে ও আমাদের যে সকল ভাই পূর্বে ঈমান গ্রহণ করেছে তাদের ক্ষমা কর।’[সূরা হাশর : ১০]

এ আয়াতে আল্লাহ রাব্বুল আলামীন যে সকল মুসলিম দুনিয়া থেকে চলে গেছেন, তাদের মাগফিরাতের জন্য প্রার্থনা করতে শিখিয়েছেন। তাই বুঝে আসে মৃত ব্যক্তিদের জন্য মাগফিরাতের দুআ তাদের জন্য কল্যাণ বয়ে আনে। যদি এটা তাঁদের জন্য কল্যাণকর না হত, তবে আল্লাহ তা করতে আমাদের উৎসাহিত করতেন না। এমনিভাবে, আল্লাহ রাব্বুল আলামীন মৃত ব্যক্তিদের জন্য দুআ-প্রার্থনা করার কথা কুরআনের একাধিক আয়াতে উল্লেখ করেছেন।

হাদীস —
সাহাবী আবু উসাইদ আস-সায়েদী রা. কর্তৃক বর্ণিত যে, বনু সালামা গোত্রের এক ব্যক্তি এসে জিজ্ঞেস করল : হে আল্লাহর রাসূল ! আমার পিতা-মাতার মৃত্যুর পর এমন কোন কল্যাণমূলক কাজ আছে যা করলে পিতা-মাতার উপকার হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উত্তর দিলেন : হ্যাঁ, আছে। তাহলো, তাদের উভয়ের জন্য আল্লাহর রহমত প্রার্থনা করা। উভয়ের মাগফিরাতের জন্য দুআ করা। তাদের কৃত ওয়াদা পূর্ণ করা। তাদের আত্মীয়-স্বজনদের সাথে সু-সম্পর্ক রাখা ও তাদের বন্ধু-বান্ধবদের সম্মান করা।[আবু দাউদ ও ইবনে মাজা]

হাদীস —
আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন : ‘মানুষ যখন মৃত্যুবরণ করে, তখন তার সকল আমল বন্ধ হয়ে যায়। কিন্তু তিনটি কাজের ফল সে পেতে থাকে—
১. সদকায়ে জারিয়াহ (এমন দান যা থেকে মানুষ অব্যাহতভাবে উপকৃত হয়ে থাকে)
২. মানুষের উপকারে আসে এমন ইলম (বিদ্যা)
৩. সৎ সন্তান, যে তার জন্য দুআ করে।[মুসলিম ও নাসায়ী]
এ হাদীস দ্বারা বুঝে আসে যে : সন্তান যদি সৎ হয় ও পিতা-মাতার জন্য দুআ করে তবে তার ফল মৃত পিতা-মাতা পেয়ে থাকেন।

২. মৃত ব্যক্তির জন্য দান-সদকাহ করা ও জনকল্যাণ মূলক কাজ করা :

হাদীসে —
আয়েশা রা. থেকে বর্ণিত, এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে জিজ্ঞেস করল যে, আমার মা হঠাৎ মৃত্যু বরণ করেছেন, কোন কিছু দান করে যেতে পারেননি। আমার মনে হয় যদি তিনি কথা বলতে পারতেন তবে কিছু সদকা করার নির্দেশ দিতেন। আমি যদি তার পক্ষে সদকা করি তাহলে তিনি কি তা দিয়ে উপকৃত হবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন : হ্যাঁ।[বুখারী : ১৬৩১ ও মুসলিম ৩৫৯১]

হাদীস —
সাহাবী সা’দ বিন উবাদাহ রা. থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে জিজ্ঞেস করলেন: হে আল্লাহর রাসূল! আমার মা ইন্তেকাল করেছেন। কী ধরনের দান-সদকা তার জন্য বেশি উপকারী হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: ‘পানির ব্যবস্থা কর’। অত:পর তিনি (সা’দ) একটা পানির কূপ খনন করে তার মায়ের নামে (জন সাধারণের জন্য) উৎসর্গ করলেন।[নাসায়ী ও মুসনাদ আহমদ]

হাদীস -
ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল! আমার মা মৃত্যু বরণ করেছে। যদি আমি তার পক্ষে ছদকাহ (দান) করি তাহলে এতে তার কোন উপকার হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, হ্যাঁ। এরপর লোকটি বলল, আপনাকে সাক্ষী রেখে বলছি আমি আমার একটি ফসলের ক্ষেত তার পক্ষ থেকে সদকাহ করে দিলাম।[নাসায়ী, ৩৫৯৫]

৩. কুরবানী করা :

হাদীস —
আয়েশা রা. ও আবু হুরাইরা রা. থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কুরবানী দিতে ইচ্ছা করলেন তখন দুটো দুম্বা ক্রয় করলেন। যা ছিল বড়, হৃষ্টপুষ্ট, শিং ওয়ালা, সাদা-কালো বর্ণের এবং খাসি। একটা তিনি তার ঐ সকল উম্মতের জন্য কুরবানী করলেন, যারা আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিয়েছে ও তার রাসূলের রিসালাত পৌঁছে দেয়ার ব্যাপারে সাক্ষ্য দিয়েছে, অন্যটি তার নিজের ও পরিবার বর্গের জন্য কুরবানী করেছেন।[ইবনে মাজা]

৪. মৃতদের পক্ষ থেকে তাদের অনাদায়ি হজ উমরা, রোযা আদায় করা :

বহু সংখ্যক সহীহ হাদীস দ্বারা প্রমাণিত যে, মৃত ব্যক্তির অনাদায়ি হজ, উমরা, রোযা—ইত্যাদি আদায় করা হলে তা মৃতের পক্ষ হতে আদায় হয়ে যায়। যেমন তাদের পক্ষ থেকে তাদের পাওনা আদায় করলে তা আদায় হয়ে যায়। [মুসলিম, ১৯৩৫]

হাদীস-
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে এভাবে তালবিয়া পাঠ করতে শুনলেন, আমার শুবরুমার পক্ষ থেকে এ হজ্জ। তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, শুবরুমা কে? লোকটি বলল, সে আমার ভাই, অথবা বলল সে আমার আত্মীয়। হযরত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি তোমার নিজের হজ্জ আদায় করেছ? সে বলল না, করিনি। আগে তোমার নিজের হজ্জ কর। তারপর শুবরুমার হজ্জ কর।
[আবু দাউদ ২/৯৭]

হাদীস-
‘হযরত ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলেন, হে আল্লাহর রাসুল! আমার বোন হজ্জের মান্নত করেছিলেন, কিন্তু তিনি হজ্জ সম্পাদন করার আগেই মৃত্যুবরণ করেন। আমি কি তার পক্ষ থেকে হজ্জ আদায় করতে পারি? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, তোমার বোনের ওপর যদি ঋণ থাকত তবে কি তুমি আদায় করতে না? সে বলল অবশ্যই আদায় করতাম। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তুমি তোমার বোনের পক্ষ থেকে হজ্জ আদায় কর। কেননা আল্লাহর দাবী আদায় করার অধিক উপযোগী। [বুখারি শরিফ ৮/১৪২]

উল্লেখিত হাদিস দুটি দ্বারা বুঝা যায়, হজ্জ এমন একটি ইবাদত যা একে অন্যের পক্ষ থেকে আদায় করতে পারে এবং এর সাওয়াব তার নিকট পৌঁছে।

৫: জীবীত অবস্থায় সৎকর্মশীল হওয়া:

আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: ‘মুমিনের ইন্তেকালের পর তার যে সকল সৎকর্ম তার কাছে পৌঁছে তা হল, সে জ্ঞান শিক্ষা দিয়ে যাওয়া যার প্রচার অব্যাহত থাকে, সৎ সন্তান রেখে যাওয়া, কুরআন শরীফ দান করে যাওয়া, মসজিদ নির্মান করে যাওয়া, মুসাফিরদের জন্য সরাইখানা নির্মান করে যাওয়া, কোন খাল খনন করে প্রবাহমান করে দেওয়া অথবা এমন কোন দান করে যাওয়া যা দ্বারা মানুষেরা তার জীবদ্দশায় ও মৃত্যুর পর উপকার পেতে থাকে।’[ইবনে মাজা, হাদীসটি সহীহ]

শেষ কথা:

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জীবদ্দশায় তাঁর অনেক প্রিয়জন, আপনজন ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করেছেন প্রিয়তমা সহধর্মিণী খাদিজা রা., মেয়ে রুকাইয়া রা., ছেলে কাসেম, তাইয়েব, ইবরাহীম। প্রিয়তম চাচা হামযা রা. তাঁর প্রিয় আরো বহু সহচর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ইন্তেকাল হল। তাঁর সাহাবায়ে কেরাম শোকে দিশেহারা হলেন। ব্যথিত ও মর্মাহত হলেন। কিন্তু তারা কি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ইছালে ছাওয়াবের জন্য কোন অনুষ্ঠান করেছেন? সাহাবায়ে কেরাম রা.-এর যুগে খলীফাতুল মুসলিমীন আবু বকর রা. ইন্তেকাল করলেন। উমর রা. উসমান রা. আলী রা. শহীদ হলেন। তারা কি তাদের জন্য কোন অনুষ্ঠান করেছেন? করেননি কখনো। তাই কোন রকম দ্বিধা ছাড়া বলা যায় যে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর সাহাবায়ে কেরাম, তাদের পরবর্তীকালের তাবেইন ও ইমামগণ কেউই কারো জন্যে কুলখানী, ফাতেহা পাঠ, চেহলাম, মাটিয়ালভোজ, মীলাদ, খতমে তাহলীল, কুরআন খতম, কাঙ্গালী ভোজ, ওরস, ইছালে ছাওয়াব মাহফিল, উরসে কুল, কবরের কাছে কুরআন পাঠ, মৃত্যু-দিবস পালন, কবরে ও কফিনে ফুল দেয়া, এক মিনিট নীরবতা পালন, জানাযার নামাজের পর মুনাজাত—কোনটিই করেননি।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন :
যে আমাদের এ ধর্মে এমন কিছুর প্রচলন করবে যার প্রতি আমাদের নির্দেশ নেই, তা প্রত্যাখ্যাত হবে। [মুসলিম শরী]
অতএব মৃত ব্যক্তির জন্য এমন কোন অনুষ্ঠান করা যাবে না যা হাদীসে রাসূল(সাঃ) দ্বারা প্রমাণিত নয়। এগুলো সবই বেদআতের মধ্যে গণ্য হবে।

যে সকল নেক আমল মৃত ব্যক্তির জন্য নিবেদন করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে অনুমতি ও অনুমোদন হাদীস দ্বারা প্রমাণিত, শুধু সে সকল আমলই মৃত ব্যক্তির ইছালে ছাওয়াবের জন্য করা যাবে। এ ছাড়া অন্য কোন নেক আমল ইবাদত-বন্দেগী মৃত ব্যক্তির ছাওয়াবের জন্য প্রেরণ করা যাবে না। ইমাম ইবনে তাইমিয়া রহ. সহ বহু আলেম ও ধর্মবেত্তাগণ এ মত পোষণ করেন।[মজমু আল-ফাতাওয়া : ইবনে তাইমিয়া রহ.]

Wednesday, 23 December 2015

ভিডিওতে রাজশাহীর সেই ভয়াবহ দুর্ঘটনার মুহূর্ত

দ্য
রিপোর্ট প্রতিবেদক : রাজশাহী সদরের দেওয়ানপাড়ায় মঙ্গলবার দুপুরে দুই বাসের
সংঘর্ষে ৭ জন নিহত হন। দুর্ঘটনাস্থলের পাশের ভবনের সিসিটিভি ক্যামেরায় ধরা
পাড়ে ওই মুহূর্তের ভিডিও ফুটেজ। ভিডিও ফুটেজে দেখা যায় দ্রুতগতির একটি বাস
আরেকটি বাসকে সাইড দিয়ে এগিয়ে যাচ্ছে। পরমুহূর্তেই সেটি অন্য একটি বাসের
সঙ্গে মুখোমুখি ধাক্কা খেয়ে পেছনে চলে আসছে। ঠিক সেই মুহূর্তে দ্রুতগতির
ব্যাটারিচালিত দুটো অটোরিকশা বাসটির নিচে চাপা পড়ে। - See more at:
http://bangla.thereport24.com/article/138950/index.html#sthash.Ojywa9N7.dpuf
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজশাহী সদরের দেওয়ানপাড়ায় মঙ্গলবার দুপুরে দুই বাসের সংঘর্ষে ৭ জন নিহত হন। দুর্ঘটনাস্থলের পাশের ভবনের সিসিটিভি ক্যামেরায় ধরা পাড়ে ওই মুহূর্তের ভিডিও ফুটেজ। ভিডিও ফুটেজে দেখা যায় দ্রুতগতির একটি বাস আরেকটি বাসকে সাইড দিয়ে এগিয়ে যাচ্ছে। পরমুহূর্তেই সেটি অন্য একটি বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা খেয়ে পেছনে চলে আসছে। ঠিক সেই মুহূর্তে দ্রুতগতির ব্যাটারিচালিত দুটো অটোরিকশা বাসটির নিচে চাপা পড়ে।

See- ভিডিওতে রাজশাহীর সেই ভয়াবহ দুর্ঘটনার মুহূর্ত

Sunday, 20 December 2015

প্ররতারণার নতুন কৌশল, মোবাইল ফোন নম্বর স্পুফিং ও ক্লোনিং (পর্ব-১)

মোবাইলের সিম নম্বর গোপন বা নকলের মাধ্যমে অন্যের ফোন নম্বর ব্যবহার করে সাধারণ গ্রাহকদের ফাঁদে ফেলছে এক শ্রেণির প্রতারক। তারা বিশিষ্ট ব্যক্তি বা প্রশাসনিক কর্মকর্তাদের সিম নম্বর ব্যবহার করছে। আবার কাউকে ফাঁদে ফেলতে সিম নম্বর নকল করে কোনো বিশিষ্ট ব্যক্তিকে হুমকিও দেওয়া হচ্ছে। তথ্যপ্রযুক্তির ভাষায় একে স্পুফিং বা ধোঁকা বলা হয়।

প্রতারণার ক্ষেত্রে তারা ক্লোনিং নামে আরেকটি পদ্ধতিও ব্যবহার করছে। ক্লোনিং হলো— মোবাইল সিম নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর পরিবর্তন করে কাউকে কল দেওয়া। এক্ষেত্রে অপারেটর পরিবর্তন করা হলেও কলগ্রহীতার মোবাইল সেটে সেভ করা ব্যক্তির নাম দেখাবে। তবে যদি নম্বরটি সেভ না থাকে তাহলে কলগ্রহীতার কাছে অপরিচিত নম্বর হিসেবে দেখাবে।

তথ্যপ্রযুক্তি ব্যবহার করে এ ধরনের প্রতারণার কৌশল প্রতিরোধ নিয়ে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা সংস্থাগুলো। তারা জানাচ্ছেন, মোবাইল ফোন নম্বর স্পুফিংয়ের জন্য অনেকগুলো পদ্ধতি ব্যবহার করা হয়। ইন্টারনেটে এক ধরনের সফটওয়্যার বা এ্যাপস্ আছে যেটি ব্যবহার করে যে কেউ অন্যের মোবাইল নম্বর দিয়ে আরেকজনকে কল করতে পারে।

এ পদ্ধতিতে যে কারও মোবাইল নম্বর ব্যবহার করে কল করা যায়। কল স্পুফিং করার জন্য অনেক এ্যাপস ও সাইট আছে। এগুলো মজা করার জন্য বিদেশের ক্রিয়েটররা (উদ্ভাবক) নির্মাণ করেছিলেন, বিশেষ করে বন্ধুদের সঙ্গে মজা করার জন্য। কিন্তু এক শ্রেণির প্রতারক এটি ব্যবহার করে অপরাধ সংঘটিত করছে। কারণ এ ধরনের সফটওয়্যার বা এ্যাপস্ দিয়ে কল করার পর কারও বোঝার সাধ্য নেই যে এটি আসল না নকল।

অনুসন্ধান ও গোয়েন্দা সূত্রে জানা যায়, এ ধরনের কল সাধারণ মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থার পরিবর্তে ইন্টারনেটে বিদেশী সার্ভারের মাধ্যমে ঘুরে আসে। তাই এ ধরনের কলে কোনো অপরাধ হলে তা বের করতে অনেক প্রযুক্তিগত সহায়তার প্রয়োজন হয়। বিশ্বের ৬০টি দেশে এর মাধ্যমে কল করা যায়। এ ছাড়া মেইলের মাধ্যমে স্পুফিং করা হয়। এটি হ্যাকিংয়ের একটি অন্যতম গুরুত্বপূর্ণ পদ্ধতি। একে ফেইক মেইলিং বা স্পুফিংসহ অনেকে অনেক নামে ডাকেন। ই-মেইল স্পুফিং (Spoofing) পদ্ধতিতেও ভুয়া ই-মেইল এ্যাড্রেস থেকে ই-মেইল পাঠিয়ে অন্য ব্যবহারকারীকে বোকা বানানো হয়।

স্পুফ (Spoof) অর্থ প্রতারণা করা বা ধোঁকা দেওয়া। আইটি জগতেও স্পুফিং (Spoofing) অর্থ- কোনো সিস্টেম বা ইউজারকে ধোঁকা দেওয়া। সাধারণত কোনো ইউজারের আইডি গোপন করে অথবা নকল করে স্পুফিং করা হয়। বিভিন্ন পদ্ধতিতে স্পুফিং করা যায়। আরেকটি স্পুফিং পদ্ধতি হচ্ছে- আইপি স্পুফিং (ip Spoofing)। এ পদ্ধতিতে কোনো কম্পিউটার সিস্টেমের আইপি এ্যাড্রেস গোপন বা নকল করা হয়। ইন্টারনেটে যখন কেউ তথ্য পাঠাবেন তখন আইপি এ্যাড্রেসের মাধ্যমে ওই তথ্যের উৎস শনাক্ত করা সম্ভব। কিন্তু যখন আইপি স্পুফিং করা হয় অর্থাৎ ভুয়া আইপি এ্যাড্রেস ব্যবহার করা হয়, তখন সহজে ওই তথ্যের সঠিক উৎস শনাক্ত করা সম্ভব হয় না। কিছু কিছু সিকিউরিটি সফটওয়্যার রয়েছে যেগুলো এ ধরনের আক্রমণ শনাক্ত করে তা প্রতিহত করতে পারে। তবে বাংলাদেশে মোবাইল ফোনের কল স্পুফিংয়ের নজির পাওয়া গেলেও অন্যকোনো স্পুফিংয়ের কথা তেমন জানা যায়নি।

অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিনহাজুল ইসলাম দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘এ ধরনের অস্বাভাবিক ফোনকল এলে বিচলিত না হয়ে স্বাভাবিক থাকতে হবে। কথা শেষ হওয়ার পর ওই নম্বরে কল করে বিষয়টি যাচাই করতে হবে। কারণ স্পুফিংয়ের মাধ্যমে কল করা যাবে, কিন্তু পরবর্তী সময়ে ওই নম্বরে কল ব্যাক করলে সেটি আসল ইউজারের কাছেই যাবে। তখন আসল ইউজারের কাছে ব্যাপারটি জানতে চাইলে সন্দেহ দূর হয়ে যাবে। সঙ্গে সঙ্গে বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও অবহিত করা প্রয়োজন।’

গোয়েন্দা সূত্রে জানা যায়, সম্প্রতি মন্ত্রী, সংসদ সদস্য, সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তা ও পুলিশ প্রধানসহ রাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের মোবাইল নম্বর স্পুফিং করে হুমকি, চাঁদাবাজি, চাকরি ও বদলির তদবির, টেন্ডারবাজিসহ বিভিন্ন ধরনের জালিয়াতি করা হয়েছে। হুমকি, চাকরির বদলি বা নিয়োগের ক্ষেত্রে এ কাজ বেশি করা হচ্ছে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের নম্বর ‘স্পুফিং’ করে কয়েকদিন আগে এক জায়গায় কল করে তদবির করা হয়। শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু ও তার এপিএস এর মোবাইল নম্বর ‘স্পুফিং’ করে করিমগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কল করে বিভিন্ন তদবির করে একটি চক্র। রেল সচিব ফিরোজ সালাউদ্দিনের নম্বর স্পুফিং করে চট্টগ্রামের একজন রেল কর্মকর্তার কাছে তদবির করা হয়।

স্পুফিং কল প্রতিরোধে কাজ করে যাচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাইবার নিরাপত্তা বিভাগ। মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলোর এখনও এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি।

আইসিটি সূত্রে জানা যায়, স্পুফিং কল বন্ধে যে গেটওয়ে পর্যায়ে মনিটরিং করা হচ্ছে তা ম্যানুয়ালি। ফলে এ ধরনের অপরাধ প্রতিরোধে সিস্টেম ডেভেলপ করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রাজধানীর তেজগাঁও এলাকা থেকে ২৪ নভেম্বর আব্দুল হক নামে একজনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারের পর আব্দুল হকের দুটি ল্যাপটপ ও একটি স্মার্ট ফোন থেকে স্পুফিংয়ের মাধ্যমে হুমকি দেওয়ার প্রমাণ পায় পুলিশ।

পুলিশের তদন্তে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল, প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খাঁন, ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক আইন মন্ত্রী শফিক আহম্মেদসহ গুরুত্বপূর্ণ নাগরিক ও রাজনীতিবিদদের হত্যার হুমকি দিয়েছেন আব্দুল হক। তিনি গুরুত্বপূর্ণ নাগরিক ও রাজনীতিবিদসহ ১৫৩ জন বিশিষ্ট ব্যক্তিকে ইসলামিক স্টেটস (আইএস) ও আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) নামে হত্যার হুমকি দিয়েছিলেন।

জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বিষয়ে পুলিশ আরও জানায়, আসামি আব্দুল হক দীর্ঘদিন নিজ পরিচয় গোপন করে ফাইজুর রহমান, সালেহ আহম্মেদ ফোয়াদ ও মাওলানা সাদ নামে ফেসবুক আইডি খুলে তাদের মোবাইল ফোন নম্বর স্পুফিংয়ের মাধ্যমে ব্যবহার করেন। পরে দেশের বিশিষ্ট ব্যক্তিদের মোবাইল নম্বর সংগ্রহ করে তাদের মোবাইলে বিভিন্ন ধরনের অশ্লীল এবং প্রাণনাশের হুমকিমূলক বার্তা পাঠিয়ে আসছিলেন।

ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগের (ডিবি) যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘স্পুফিং প্রতিরোধে আমরা কাজ করে যাচ্ছি। টেকনোলজির ব্যাপার, তাই টেকনোলজি দিয়েই এটি প্রতিরোধ করতে হবে। সফটওয়্যারটি যেহেতু বহির্বিশ্বের ক্রিয়েটররা (উদ্ভাবক) নির্মাণ করেছেন সেহেতু এটি প্রতিরোধে নিশ্চয়ই এন্টি এ্যাপস্ বা সফটওয়্যার রয়েছে। আমরা চেষ্টা করছি সেসব সফটওয়্যার দিয়েই এই প্রতিরোধ করতে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের সঙ্গে আমাদের আলোচনা চলছে।’
 সূত্র: শামীম রিজভী, দ্য রিপোর্ট২৪
শামীম রিজভী
দ্য রিপোর্ট

রতারণার নতুন কৌশল

মোবাইল ফোন নম্বর স্পুফিং ও ক্লোনিং (পর্ব-১)

২০১৫ ডিসেম্বর ১৯ ২২:১৪:০৩

- See more at: http://bangla.thereport24.com/article/139380/#sthash.v7dszbzO.dpuf

Tuesday, 15 December 2015

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জেঁকে বসবে শীত

দ্য রিপোর্ট প্রতিবেদক : শীতের ঋতু পৌষ আসতে আর মাত্র এক দিন বাকি। এর মধ্যেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃষ্টি ও মেঘলা আবহাওয়ায় শীত জেঁকে বসবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

সোমবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পূবালী লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
বিস্তারিত

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাবি প্রতিনিধি : পাকিস্তানের সঙ্গে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। সোমবার দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সোমবার বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনের শুরুতে তিনি ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

তিনি বলেন-‘আজ থেকে সন্ত্রাসী রাষ্ট্র পাকিস্তানের কোন শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্য কোন প্রতিষ্ঠানের সাথেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনপ্রকার সম্পর্ক থাকবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোন ছাত্র বা শিক্ষক পাকিস্তানে যাবে না। এই সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হবে।’ একই সাথে তিনি সরকারের প্রতিও পাকিস্তানের সঙ্গে সকল প্রকার কূটনৈতিক এবং দ্বিপাক্ষিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানান।

এক প্রশ্নের জবাবে উপাচার্য বলেন- নতুন করে পাকিস্তানি কোন শিক্ষার্থীকে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হবে না। তবে আগে থেকে যে সব পাকিস্তানি শিক্ষার্থী ঢাবিতে পড়ছে তাদের ছাত্রত্বও বাতিল করা হবে না। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন- ঢাবিতে উর্দু বিভাগ থাকবে কারণ আমরা কোন ভাষার প্রতি বিদ্বেষী নেই। এর আগে গত ১লা ডিসেম্বর এক বিজয়র‌্যালিতে তিনি পাকিস্তানের সাথে ঢাবির সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা দিয়েছিলেন।
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ঢাকা বিশ্ববিদ্যালয়

Tuesday, 1 December 2015

আইএস যোদ্ধা-তুর্কি সেনার আলাপন

দ্য রিপোর্ট ডেস্ক : একদিকে আইএস (ইসলামিক স্টেট) বিরোধী যুদ্ধ, অপরদিকে আইএস যোদ্ধাদের সঙ্গে সখ্য— দ্বৈত রূপেই দেখা যাচ্ছে তুর্কি সেনাদের! সম্প্রতি ইউটিউবে আপলোড করা একটি ভিডিওতে এ চিত্র ধরা পড়েছে।

ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার (২৭ নভেম্বর) ইউটিউবে আপলোড করা এক ভিডিওতে সিরিয়া-তুরস্ক সীমান্তে আইএস যোদ্ধাদের সঙ্গে তুর্কি সেনা সদস্যদের আলাপ করতে দেখা গেছে। সশস্ত্র সেনাদের সঙ্গে কথা বলা শেষে আবারও সিরীয় ভূখণ্ডে ফিরে যায় আইএস যোদ্ধারা।
 আইএস যোদ্ধা-তুর্কি সেনার আলাপন

আইএস যোদ্ধা-তুর্কি সেনার আলাপন

২০১৫ ডিসেম্বর ০১ ১৫:৩১:১৯

- See more at: http://bangla.thereport24.com/article/137098/%E0%A6%86%E0%A6%87%E0%A6%8F%E0%A6%B8-%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE-%E0%A6%A4%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BF-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A8#sthash.mFJiQnKC.dpuf