প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো চলতি মৌসুমে ইতোমধ্যে দেখা পেয়েছেন দুটি হ্যাটট্রিকের। সেখানে গোল পেতেই যেন সংগ্রাম করছিলেন লিওনেল মেসি। তবে রবিবার রাতে ভাগ্যদেবী ঠিকই মেসিকে সুযোগ করে দিয়েছিলেন মৌসুমে নিজের প্রথম হ্যাটট্রিকের স্বাদ নেওয়ার। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি মেসি। পেনাল্টি মিস করাতে হ্যাটট্রিক হাতছাড়া হয়েছে তার। তবে মেসির পেনাল্টি মিস বার্সালোনার জন্য প্রতিবন্ধকতা তৈরি করেনি। হেসেখেলেই লেভান্তেকে হারিয়েছে লুই এনরিকের দল। বার্সালোনা ম্যাচ জিতে নিয়েছে ৪-১ গোলে। মেসির জোড়া গোলের পাশাপাশি গোল পেয়েছেন বারত্রা ও নেইমার।
See more -
বার্সার জয়ের রাতে হ্যাটট্রিক মিস মেসির
No comments:
Post a Comment